চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে পুলিশের একটি টহল পিকআপভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।এই দুর্ঘটনাটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ মোট ছয়জন জখম হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তাও রয়েছেন। ‘ডেইলি বাংলাদেশ’ সূত্রে এই তথ্য জানা গেছে।