সিরাজগঞ্জে নিজ বাসভবনে সোলার প্ল্যান্ট স্থাপন করলেন বিদ্যুৎমন্ত্রী
নবায়নযোগ্য শক্তির ব্যবহার সম্প্রসারণের ওপর জোর দিয়ে সাধারণ মানুষকে পরিবেশবান্ধব জ্বালানির দিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। এই আহ্বানের বাস্তব প্রতিফলন ঘটাতে তিনি সিরাজগঞ্জে অবস্থিত নিজের বাসভবনেই একটি সৌরবিদ্যুৎকেন্দ্র বসিয়েছেন।পাওয়ার প্ল্যান্টটির উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয়েছে ৪০ কিলোওয়াট। নিজ বাড়িতে এই সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে তিনি মূলত দেশবাসীকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধ করার বার্তা দিয়েছেন।