প্রকৃতির নান্দনিকতা ও মানবমনে সৌন্দর্যের আদি অনুরাগ
সৌন্দর্য প্রীতির বিষয়টি মানবসত্তার জন্মগত স্বভাবের অংশ হিসেবে বিবেচিত। চারপাশের প্রকৃতিকে আকর্ষণীয় করে তোলা, নিজ অবয়বকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা কিংবা দৃষ্টিিনন্দন কোনো কিছু উপভোগ করার প্রবণতা মানুষের চিরন্তন।এই নান্দনিকতার মাঝে মহাবিশ্বের স্রষ্টার অপার কুশলতা ও শ্রেষ্ঠত্বের প্রকাশ দেখতে পাওয়া যায়, যা মানবমনকে গভীরভাবে আকৃষ্ট করে।