সিয়াটল বিমানবন্দরে আইসিই'র অভিযান, চরম আতঙ্ক
যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দর চত্বরে অভিযান পরিচালনা করেছে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। ওই সময় মুখোশধারী সংস্থাটির কর্মকর্তারা জোরপূর্বক দুই বিমানযাত্রীকে সেখান থেকে তুলে নিয়ে যান বলে জানা গেছে।এই আকস্মিক ও বলপ্রয়োগের ঘটনার জেরে বিমানবন্দরটির টার্মিনাল এলাকায় উপস্থিত সাধারণ যাত্রী ও কর্মরত কর্মীদের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়ে।