কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের মাধ্যমে ব্যক্তিগত গোপন বার্তা পড়ার ঝুঁকি এড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে জনপ্রিয় এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম সিগন্যাল। ব্যবহারকারীদের ডেটার গোপনীয়তা আরও সুদৃঢ় করতে অ্যাপটিতে নতুন এক নিরাপত্তা ফিচার যুক্ত করা হচ্ছে।প্রতিবেদনে জানা গেছে, এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহারকারী ডিভাইসে চ্যাটের স্ক্রিনশট নেওয়ার প্রক্রিয়াটি বন্ধ করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এর ফলে এআই প্রযুক্তির অপব্যবহার রোধ করে ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তার সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।