পাবনার চাটমোহরে সারের গোডাউন ভেঙে ছয় শতাধিক বস্তা লুট
পাবনার চাটমোহর উপজেলায় সরকারি সারের ডিলারের গুদামঘরে হামলা চালিয়ে প্রায় ৬১১ বস্তা সার লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার (৯ নভেম্বর) সকালে সার বিতরণ কেন্দ্রকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও অনিয়মের অভিযোগের জেরে এই ঘটনা ঘটে।জানা গেছে, সরকারিভাবে বরাদ্দকৃত সার বিতরণের সময় নানা অনিয়ম ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে উপস্থিত লোকজনের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা ডিলারের গুদামঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখানে থাকা শত শত বস্তা সার লুট করে নিয়ে যায়।এদিকে, লুট হওয়া এই সারগুলো দ্রুত উদ্ধার করতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কতৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।