শীঘ্রই বসছে জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিট-২০২৬
দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সাফল্য, ভবিষ্যৎ সম্ভাবনা এবং বিভিন্ন বাধা-বিঘ্ন জাতীয় প্ল্যাটফর্মে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখেই মূলত আয়োজন করা হচ্ছে 'জাতীয় এসএমই নারী-উদ্যোক্তা সামিট-২০২৬'।এসএমই ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো নারী ব্যবসায়ীদের মাঝে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করা এবং একটি শক্তিশালী বাণিজ্যিক নেটওয়ার্ক গড়ে তোলা।