সঠিক কামিয়াবি লাভে মুমিন বান্দার আটটি বিশেষ বৈশিষ্ট্য
মানবজীবনের সবচাইতে বড় ইচ্ছা বা লক্ষ্য হলো সফলতা লাভ করা। তবে এই সফলতার সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। মানুষ বিভিন্ন ক্ষেত্রে এই সফলতা খুঁজে ফেরে।বিত্ত-বৈভবে কেউ সাফল্য সন্ধান করে, আবার কেউ সমাজে পদমর্যাদা ও সম্মান অর্জনের মাঝে তৃপ্তি পায়। এছাড়া ক্ষমতা ও প্রতিপত্তি কিংবা নিজেদের লালিত স্বপ্ন ও লক্ষ্য বাস্তবায়নের মধ্যেও অনেকে সফলতার সন্ধান করেন।