সাতক্ষীরা পৌরসভায় সুপেয় পানির তীব্র সংকট, ৩১ শতাংশ পরিবারও পাচ্ছে না সেবা
সাতক্ষীরা পৌরসভার বাসিন্দারা চরম পানির সংকটের মুখোমুখি হয়েছেন। পৌর কর্তৃপক্ষ যে পানি সরবরাহ করছে, তাতে ময়লা ও দুর্গন্ধের পাশাপাশি কেঁচো পর্যন্ত দেখা যাচ্ছে। ফলে এই পানি পানের উপযোগী তো নয়ই, এমনকি রান্নাবান্না কিংবা ঘরোয়া কোনো কাজেই এটি ব্যবহার করা যাচ্ছে না।স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার মাধ্যমে সরবরাহকৃত এই নাজুক পরিস্থিতির কারণে স্থানীয় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অথচ পৌর এলাকার অন্তত ৩১ শতাংশ পরিবারকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের ক্ষেত্রে এই ব্যর্থতা প্রকট আকার ধারণ করেছে।