লালমনিরহাটে সাইকেল র্যালির মাধ্যমে মাদক, যৌ ও জুয়া বিরোধী শপথ নিলেন হাজারো মানুষ
লালমনিরহাট জেলায় বিভিন্ন সামাজিক অপরাধ ও নেতিবাচক প্রবণতা রোধে গণসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্দেশ্যে আয়োজিত এক বর্ণাঢ্য সাইকেল র্যালিতে অংশ নেন স্থানীয় জনসাধারণ।‘আলোকিত লালমনিরহাট, আমাদের অঙ্গীকার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন। তারা সমাজের নানা অসংগতি তথা মাদক, জুয়া এবং যৌতুকের মতো ক্ষতিকর বিষয়গুলোর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার শপথ গ্রহণ করেন।