গোপালগঞ্জে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ২১ সদস্যের কমিটি গঠন
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের সামগ্রিক অধিকার ও মর্যাদা সুরক্ষার উদ্দেশ্যে গোপালগঞ্জ জেলায় একটি নতুন কমিটি আত্মপ্রকাশ করেছে। ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর জেলা শাখাটি ২১ জন সদস্য নিয়ে তাদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তা বিধান এবং তাদের ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অন্যায় রোধের লক্ষ্য নিয়েই এই কমিটি কাজ করবে।