গোপালগঞ্জে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ২১ সদস্যের কমিটি গঠন
সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের অধিকার ও সম্মান সুপ্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে 'সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ'-এর গোপালগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২১ জন সদস্যকে নিয়ে এই কমিটি আত্মপ্রকাশ করেছে।সংগঠনটির মূল লক্ষ্য ও কাজ হলো পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর নির্যাতন প্রতিরোধ করা এবং তাদের সার্বিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা।