ঝালকাঠি জেলা যুবদলের দুই শীর্ষ নেতার পদ স্থগিত করেছে কেন্দ্র
ঝালকাঠি জেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত শীর্ষ দুই নেতার সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, যাদের পদ স্থগিত করা হয়েছে তারা হলেন ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান আনিস এবং যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন মল্লিক।