সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে খুনের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গৃহবধূ রেজিনা খাতুনকে গলা কেটে খুন করার অপরাধে তার স্বামী মো. মোতালেব শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।সলঙ্গা থানা এলাকায় স্বামী-স্ত্রীর মধ্যকার পারিবারিক অসন্তোষের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। আদালত বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করেন।