হলুদ ফুলে সেজেছে সিরাজগঞ্জের গ্রামীণ প্রান্তর
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন মাঠজুড়ে এখন কেবলই হলুদ রঙের সরিষা ফুলের মেলা বসেছে। গ্রামীণ জনপদের বিস্তীর্ণ প্রান্তরে এই ফুলের সমারোহ চারপাশের প্রকৃতিতে এক অনন্য রূপ এনে দিয়েছে।প্রকৃতিপ্রেমীদের নজর কাড়ছে সরিষা ক্ষেতগুলোর চারপাশ মাতানো রূপ ও সুবাস। চারদিকে হলুদ ফুলের এই মৌতাত গ্রামীণ জনপদের দৃশ্যপটকে আরও মোহনীয় করে তুলেছে।