কুয়াকাটায় সংরক্ষিত সরকারি বাগানের গাছ কেটে জমি আত্মসাতের পায়তারা
পটুয়াখালীর কুয়াকাটা এলাকায় উপকূলীয় রক্ষা বাঁধের নিকটবর্তী সরকারি বনায়নের গাছপালা কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বনের গাছপালা ধ্বংস করার পর ওই জায়গায় বালু ফেলে জমি নিজেদের আয়ত্তে নেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ নভেম্বর) রাতের কোনো এক সময়ে এই গাছ কাটার ঘটনা ঘটে। পরে ওই ফাঁকা জমিতে বালু ভরাটের কাজ শুরু করা হয়, যা সরকারি সম্পত্তি জবরদখলের একটি অপচেষ্টা বলে প্রতীয়মান হয়।