পাবনার ফরিদপুরে জন্ম-মৃত্যু নিবন্ধনে সাফল্যের স্বীকৃতি পেলেন ইউএনও
পাবনা জেলার ফরিদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা জন্ম এবং মৃত্যু নিবন্ধনের কার্যক্রমে অসাধারণ ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা লাভ করেছেন।সংশ্লিষ্ট ক্ষেত্রে তার এই সাফল্য ও অবদানের মূল্যায়নস্বরূপ তাকে ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা’ হিসেবে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।