সমাজকল্যাণ সচিবের ছবি ও পদবি ভাঙিয়ে অর্থ হাতানোর চেষ্টা প্রতারক চক্রের
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের পরিচিতি, পদবি এবং ছবি বেআইনিভাবে ব্যবহার করে অর্থ আদায়ের পাঁয়তারা চালাচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে বার্তা পাঠানো ছাড়াও নানাবিধ উপায়ে যোগাযোগের মাধ্যমে এই জালিয়াতির অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।