গাজীপুরের শ্রীপুরে বিশেষ সমবায় মার্কেট গড়ে তোলার জোরাল দাবি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সমবায় ভিত্তিক উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ মার্কেট নির্মাণের দাবি উত্থাপন করেছেন স্থানীয় সমবায় নেতৃবৃন্দ।তাদের অভিমত, এ ধরনের একটি পৃথক বাণিজ্যিক বিপণন কেন্দ্র চালু করা হলে সমবায়ীদের উৎপাদিত সামগ্রী সঠিক মূল্যে বিক্রির সুযোগ সৃষ্টি হবে।