BD State News

কর্মজীবনে সফল নোবিপ্রবি শিক্ষার্থীদের পথচলা অনুপ্রেরণা জোগাচ্ছে অন্যদের

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থীরা নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে পেশাগত জীবনে এক অনন্য উচ্চতায় পৌঁছাতে সক্ষম হয়েছেন। এই বিদ্যাপীঠের প্রাক্তনীরা বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশায় নিজেদের অধিষ্ঠিত করেছেন।বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা তাদের মেধা ও যোগ্যতার বলে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার মতো মর্যাদাপূর্ণ পেশায় এবং সরকারি প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করে চলেছেন। তাদের এই অগ্রযাত্রা ও সাফল্যের ধারাবাহিকতা বর্তমান শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে দারুণভাবে অনুপ্রাণিত করছে।

কর্মজীবনে সফল নোবিপ্রবি শিক্ষার্থীদের পথচলা অনুপ্রেরণা জোগাচ্ছে অন্যদের