জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পারমাণবিক জ্বালানি সংক্রান্ত বিষয়ে সক্রেটিক আলোচনা সম্পন্ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পারমাণবিক জ্বালানি খাতের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি সক্রেটিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী অংশ নেওয়া এই আয়োজনে পারমাণবিক জ্বালানির অর্থনৈতিক সামর্থ্য, এ খাতে রাষ্ট্রের আর্থিক সহায়তা বা ভর্তুকি, তদারকি ব্যবস্থা এবং এর নীতিগত বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পারমাণবিক জ্বালানি ব্যবহারের পেছনের অর্থনৈতিক দিক এবং প্রশাসনিক নীতিমালা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন। সংশ্লিষ্ট খাতের নিয়ন্ত্রণ কাঠামো ও সরকারি সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়েও এসময় আলোচনা করা হয়।