আজ ঐতিহাসিক সংবিধান দিবস
আজ ৪ নভেম্বর দেশের সংবিধান দিবস পালিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশের এই সর্বোচ্চ আইনগত দলিলটি ১৯৭২ সালের এই নির্দিষ্ট দিনে গণপরিষদে অনুমোদন লাভ করে।সংবিধানটি প্রণীত ও গৃহীত হওয়ার পর একই বছরের ১৬ ডিসেম্বর, অর্থাৎ মহান বিজয় দিবসের দিন থেকে তা কার্যকর করা হয়েছিল।