বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, ঘূর্ণায়মান ঋণের চেক প্রদান এবং পুরস্কার বিতরণ।স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমবায়ের গুরুত্ব তুলে ধরা হয় এবং সফল কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার ও ঋণ বিতরণ করা হয়।