তুরস্কে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা
জাতিসংঘের জলবায়ু সম্মেলন তথা কপ৩১-এ অংশ নিতে সরকারি সফরে তুরস্কের আনতালিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই যাত্রাপথেই তিনি দেশটির ইস্তাম্বুল শহরে এসে পৌঁছান।ইস্তাম্বুল পৌঁছানোর পর সরকারপ্রধানকে অত্যন্ত উষ্ণতার সঙ্গে ভিভিআইপি সংবর্ধনা দেওয়া হয়েছে। আনতালিয়া অভিমুখে যাওয়ার প্রাক্কালে সেখানে তার এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।