মিনিস্টার হাই-টেক পার্কে ৩০ জন শোরুম ম্যানেজার নিয়োগ
দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন শোরুমের জন্য ম্যানেজার পদে মোট ৩০ জনকে এই সুযোগ দেবে।প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শোরুম ম্যানেজার পদে ৩০ জন যোগ্য প্রার্থীকে নিয়োগের লক্ষ্যে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে পদটির জন্য আবেদন করতে পারবেন।