সৌদি আরবে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজন প্রবাসী বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক নিহতের ঘটনায় গভীর বেদনা ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এছাড়াও, একই সড়ক দুর্ঘটনায় আহত হওয়া অপর ছয় বাংলাদেশির আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করেছেন তিনি।