ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় ইউপি নির্বাচন কেন্দ্র করে রাজনৈতিক উষ্ণতা
নির্বাচন কমিশন থেকে এখনো সুনির্দিষ্ট তফসিল ঘোষণা করা হয়নি। তা সত্ত্বেও ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তোড়জোড় শুরু হয়েছে।আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে শুক্তাগড় ইউনিয়নে বিভিন্ন রাজনৈতিক দলের অবস্থান এবং পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ বেশ জমে উঠেছে বলে জানা গেছে।