গারো পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এবার আগেই জেঁকে বসেছে শীতের আমেজ। এই এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের শীতের দুর্ভোগ কমাতে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী এবং বেনুপাড়া গ্রামের অসচ্ছল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শীতের তীব্রতা বাড়ার আগেই এই উদ্যোগের মাধ্যমে শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়, যা তাদের শীতের কষ্ট কিছুটা হলেও কমাতে সহায়তা করবে।