২১ জানুয়ারি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আসন্ন তৃতীয় সমাবর্তনের আয়োজনের দিনক্ষণ বদলানো হয়েছে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী ২৪ জানুয়ারি এই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা এগিয়ে এনে আগামী ২১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত এই জাঁকজমকপূর্ণ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা রয়েছে মহামান্য রাষ্ট্রপতির।