শিক্ষাব্যবস্থার মূল সংকট খুঁজতে হবে গভীরে
শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো বিশ্লেষণ করতে গেলে সচরাচর শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনীহা, শিক্ষক সমাজের অদক্ষতা কিংবা কর্মসংস্থানের সংকটের মতো বিষয়গুলো সামনে চলে আসে। তবে প্রচলিত এসব আলোচনার বাইরে গিয়ে শিক্ষা খাতের প্রকৃত সংকট কোথায় নিহিত রয়েছে, তা আরও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।