খুলনার কয়রায় অপহরণের আট মাস পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩
খুলনার কয়রা উপজেলা থেকে প্রায় আট মাস আগে অপহৃত হওয়া এক দশম শ্রেণির শিক্ষার্থীকে বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন মূল অভিযুক্ত তরুণ, তার ভাই এবং ওই তরুণের মা রয়েছেন বলে জানা গেছে। পুলিশি অভিযানে ভিকটিমকে উদ্ধারের পর আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।