ভারতীয় ক্রিকেটের মহাতারকা শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার ৩৭ বছর পূর্ণ হয়েছে। ঐতিহাসিক এই উপলক্ষকে স্মরণীয় করে রাখতে নিজের জীবনের প্রথম ক্রিকেট ব্যাটটি পরম যত্নে আগলে রেখেছেন এই কিংবদন্তি ক্রিকেটার। প্রায় ৪৯ বছর ধরে শৈশবের স্মৃতিবিজড়িত এই ব্যাটটি নিজের কাছেই সংরক্ষণ করে আসছেন তিনি।