সুন্দরবনে শুরু হয়েছে এশীয় শকুন সংরক্ষণের আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন
প্রকৃতির ঝাড়ুদার খ্যাত শকুন রক্ষায় গঠিত আন্তর্জাতিক জোট 'সেভিং এশিয়াস ভালচারস ফ্রম এক্সটিঙ্কশন' বা 'সেভ'-এর ২০৬ সালের বার্ষিক সভা শুরু হয়েছে। এশিয়া মহাদেশ থেকে এই পাখিটির বিলুপ্তি রোধের উপায় নিয়ে আলোচনার উদ্দেশ্যে এবার এই বৈঠকের আয়োজন করা হয়েছে বাংলাদেশের সুন্দরবনে।প্রতিষ্ঠানটির নিয়মিত এই বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। বৈঠকে এশিয়ার বিভিন্ন অঞ্চলে শকুন সুরক্ষার বর্তমান পরিস্থিতি এবং আগামী দিনের করণীয় নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।