শীতের আমেজে লোহাগড়ায় লেপ-তোষক বানাতে ব্যস্ত কারিগররা
নড়াইলের লোহাগড়া উপজেলায় শীতের আবহ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লেপ ও তোষক তৈরির কাজ বেড়ে গেছে। তীব্র শীত নামার আগেই স্থানীয় বাসিন্দারা নতুন শীতবস্ত্র ও বিছানাপত্র গুছিয়ে নিতে স্থানীয় বাজারের দোকানগুলোতে ভিড় করছেন।এই মৌসুমকে কেন্দ্র করে লোহাগড়ার কারিগররা এখন বেশ ব্যস্ত সময় পার করছেন। ক্রেতাদের চাহিদা মেটাতে দিনরাত কাজ করে যাচ্ছেন তারা।