রংপুরে বসেছে সাহিত্যপ্রেমী ও লিটলম্যাগ সম্পাদকদের মিলনমেলা
রংপুরে আয়োজিত হয়েছে সাহিত্য উৎসব ও লিটলম্যাগ মেলা ২০২৬। এই আসরে দেশের আটটি বিভাগসহ স্থানীয় বিভিন্ন এলাকার দুই শতাধিক কবি, লেখক, গবেষক ও সংস্কৃতিসেবী অংশ নিয়েছেন।পাশাপাশি, রাজধানী ঢাকাসহ সিলেট, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীসহ দেশের নানা প্রান্ত থেকে প্রায় ২৫টি ছোটকাগজের সম্পাদকরাও এই আয়োজনে যোগ দিয়েছেন।