লাল গ্রহে বরফের বুকে বনের মতো রহস্যময় নকশার সন্ধান
মহাকাশের পরিচিত লাল গ্রহ মঙ্গলে একটি অদ্ভুত দৃশ্য ধরা পড়েছে। গ্রহটির হিমশীতল ও বরফাবৃত বিশাল প্রান্তরে দেখা মিলেছে গাছপালার মতো দেখতে এক অদ্ভুত প্যাটার্ন বা নকশা।বিজ্ঞান ও মহাকাশ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, দূর থেকে এই অঞ্চলটিকে দেখলে মনে হবে যেন বরফের চাদরে মোড়ানো কোনো জমিনে ঘন অরণ্য গড়ে উঠেছে। তবে বাস্তবে এটি কোনো গাছপালা নয়, বরং মঙ্গল গ্রহের প্রাকৃতিক পরিবেশেরই এক ব্যতিক্রমী রূপ।