রেফারি লাল কার্ড দেওয়ায় ছুরি নিয়ে মাঠে ফুটবলারের হামলা
ইতালির সিসিলিতে একটি অপেশাদার ফুটবল ম্যাচে নজিরবিহীন এক ঘটনা ঘটেছে। রেফারি কর্তৃক লাল কার্ড দেখার পর মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান এক ফুটবলার। এরপর সেখান থেকে অস্ত্র বা ছুরি হাতে পুনরায় মাঠে প্রবেশ করে তিনি প্রতিপক্ষের খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের দিকে তেড়ে যান।দৈনিক বাংলাদেশ সূত্রে জানা যায়, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় মাঠে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচ চলাকালীন শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠিয়েছিলেন রেফারি, যার প্রতিক্রিয়ায় তিনি এমন আক্রমণাত্মক পথ বেছে নেন।