ছেলের বিদ্যালয় ছুটির সময়কে কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার সিডনি ছেড়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভ্রমণে গেছেন দেশের জনপ্রিয় চিত্রতারকা শাবনূর। সঙ্গে রয়েছে তাঁর সন্তান।মার্কিন মুল্লুকে পৌঁছানোর পর প্রথমবারের মতো এই শহরের মাটিতে পা রেখেই ভিন্ন এক অভিজ্ঞতা হয়েছে তাঁদের। পূর্বনির্ধারিত কোনো হোটেলে না গিয়ে সরাসরি বিমানবন্দর থেকেই ভিন্ন গন্তব্যে রওনা হন এই অভিনেত্রী ও তাঁর ছেলে।