শাপলা চত্বরের ঘটনার রাজনৈতিক দায় নিজের দলের ঘাড়ে নিলেন লতিফ সিদ্দিকী
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের জমায়েতে সংঘটিত হামলা ও প্রাণহানির ঘটনায় তৎকালীন আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতা হিসেবে দলীয়ভাবে দায় স্বীকার করেছেন লতিফ সিদ্দিকী।‘ডেইলি বাংলাদেশ’-এর তথ্যানুযায়ী, সেসময়ের ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে লতিফ সিদ্দিকী এই দায়বদ্ধতার কথা জানান।