খুলনার হত্যা মামলায় ১৭ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার
খুলনায় চাঞ্চল্যকর জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিমকে অবশেষে আইনের আওতায় আনা হয়েছে। ঘটনার পর দীর্ঘ ১৭ বছর ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন।গত বৃহস্পতিবার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকা থেকে ৫০ বছর বয়সী এই আসামিকে আটক করতে সক্ষম হয়। ‘ডেইলি বাংলাদেশ’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।