পাবনার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটি আবাসিক এলাকা থেকে এক বিদেশি নাগরিকের মৃতদেহ পাওয়া গেছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই রুশ নাগরিকের মরদেহটি উদ্ধার করেন।মারা যাওয়া ব্যক্তির নাম বুখিনস্কি ইয়েভগেনি (৪৮)। তিনি রূপপুর প্রকল্পের সঙ্গেই সংশ্লিষ্ট ছিলেন বলে জানা গেছে। সোমবার এই রুশ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করেছে।