আন্তালিয়ায় তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
তুরস্কের পর্যটন শহর আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে এক দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।ডেইলি বাংলাদেশের তথ্য অনুযায়ী, দুই দেশের শীর্ষ এই দুই নেতার মধ্যকার নির্ধারিত বৈঠকটি এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।