বর্ণাঢ্য ও রেকর্ডময় ফুটবল ক্যারিয়ারে নতুন এক অধ্যায় যোগ হতে যাচ্ছে সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসির জীবনে। প্রথমবারের মতো নিজের জন্মভূমির কোনো ক্লাব দলের বিপক্ষে খেলতে দেখা যাবে তাকে।আসছে আগামী ১৯ জানুয়ারি রাজধানী বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মার্কিন ক্লাব ইন্টার মায়ামি এবং স্বাগতিক আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব রিভার প্লেট। এই ম্যাচটিতে অংশগ্রহণের মাধ্যমেই প্রথমবারের মতো দেশটির কোনো ঘরোয়া দলের বিপক্ষে মাঠে নামার অভিজ্ঞতা অর্জন করবেন এই মহাতারকা।