ক্যান্সার আক্রান্ত শিশুদের সহায়তায় ৬ কোটি রুপি দান করলেন বিবেক ওবেরয়
অর্ধশেক ক্যানসার আক্রান্ত শিশুর চিকিৎসাবাবদ সমস্ত খরচ বহন করার মহৎ সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের জনপ্রিয় চিত্রতারকা বিবেক ওবেরয়। নিজের জীবনের ৫০তম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই জনহিতকর পদক্ষেপ গ্রহণ করেছেন এই অভিনেতা। 'রামায়ণ' সিনেমা থেকে প্রাপ্ত ৬ কোটি রুপি তিনি এই অসুস্থ শিশুদের সেবায় উৎসর্গ করেছেন। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সিনেমাটির পরিচালক নীতেশ তিওয়ারির হাত ধরেই এই অনুদানের বিষয়টি সামনে এসেছে।