খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ সাগর দেবনাথ নামের এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একষট্টি বছর বয়সী ওই ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী বলে জানা গেছে।অভিযানকালে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল এবং পাঁচ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়।