রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হয়েছে।ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৫ নভেম্বর (রোববার) বেলা ১২টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।