ভোলার তজুমদ্দিনে জেলেদের নিয়ে মাছের আহরণোত্তর পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
ভোলার তজুমদ্দিন উপজেলায় মৎস্যজীবীদের অংশগ্রহণে মাছের আহরণোত্তর পরিচর্যাসংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আর্থিক সহায়তায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।গত মঙ্গলবার আয়োজিত এই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় জেলেদের মাছ ধরার পর সঠিক উপায়ে তা সংরক্ষণ ও পরিচর্যা করার বিভিন্ন কৌশল শেখানো হয়।