ডিসেম্বরে রাজনৈতিক উত্তাপের শঙ্কা, রাজপথে সক্রিয় থাকার ছক কষছে বিএনপি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার বার্তার কারণে আগামী ডিসেম্বরের রাজনৈতিক অঙ্গনে গরম হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় রাজপথে শক্ত অবস্থানে থাকার প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি।দলীয় সূত্রে জানা গেছে, ওই সময়ে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নানা চ্যালঞ্জকে মাথায় রেখে নিজেদের সাংগঠনিক প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে দলটি। রাজপথের কর্মসূচি ও সরব উপস্থিতির মাধ্যমে পরিস্থিতি অনুকূলে রাখতে নীতিনির্ধারক পর্যায়ে নানা কৌশল নিয়ে ভাবা হচ্ছে।