ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে যাচ্ছে ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।সূত্র জানিয়েছে, আগামী মাসের কাছাকাছি সময়ে কিংবা চলতি মাসের শেষ নাগাদ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।