রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার
রাঙামাটি পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। নিষিদ্ধ ঘোষিত এই দলগুলোর কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আইনের আওতায় আনা হয়েছে।পুলিশ সূত্র জানিয়েছে, সাম্প্রতিক বিশেষ অভিযانের অংশ হিসেবে এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।